নারীর বন্দনা
- আবু জাফর মহিউদ্দীন

তুমি সুন্দরী তুমি অনুপমা
তুমি মাধুরী তুমি প্রিয়তমা৷

তুমি অপস্বরা তুমি মায়াবীনী
তুমি ছায়াছবি তুমি আলাপনী৷

তুমি সাগরিকা তুমি চন্দ্রিমা
তুমি হিমালয় তুমি রদ্রিমা৷

ডানাকাটা তুমি হুর পরি
তুমি তাপসী বাহারি নারী৷

তুমি কবিতা আমি কবি
তুমি মহামায়া তুমি দেবী৷

তুমি সুবর্না তুমি সুরঞ্জনা
তুমি সৃষ্টি তুমি অঞ্জনা৷

তুমি রোদেলা হিমাদ্রীর
তুমি কল্পনা রং তুলির৷


০৭-০৯-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

০৮-০৯-২০২৩ ১৯:০৬ মিঃ

সুন্দর লেখা।